![]() |
| মখা মাছ |
ছোট্ট মখা
মাছ আর সীম দিয়ে শস্য বাঁটার চচ্চড়ি recipe হাত ছেঁটে পুটে খাবে । রেসিপি জানতে সম্পূর্ণ খবর টা মন দিয়ে পড়ুন
প্রথমে বাজার থেকে তরতাজা ছোট্ট মখা মাছ নিয়ে এসে ভালো করে কেটে কুটে ধূয়ে নিন সেই মাছটি একটু আলাদা করে রেখে জল ঝরতে রেখে দিন।
এবার শস্য তেল কড়াই তে ছেড়ে দিয়ে গরম হতে দিন, ততখন মখা মাছকে ভালো করে আদা চামচ হলুদ গুঁড়া আর আদা চামচ নুন দিয়ে মেখে নিয়ে হালকা হালকা আঁচে ভেঁজে আলাদা তুলে রাখুন
এক নজরে দেখে নিন কী কী মসলা ব্যবহার হয়েছে এই মখা মাছের রেসিপিতে।
হলুদ গুঁড়ো
জীরে গুঁড়ো
লাল লংকা গুঁড়ো
শস্য বাঁটা
নুন
পেঁয়াজ বাঁটা
কাঁচা লংকা বাঁটা
এই কটা মসালা দিয়ে সুস্বাদু মখা মাছের চচ্চড়ি বানিয়ে ফেলুন
এবার ফালি ফালি করে সীমটাকে কেটে ফেলুন সঙ্গে দুটো আলু ফালি ফালি করে কেটে ধুয়ে আলাদা করে রাখুন। এবার প্রথমে শস্য বাঁটা, পেঁয়াজ বাঁটা, কাঁচা লংকা বাঁটা দিয়ে গরম শস্য তেলে সাতলীয়ে নিন তারপর কেটে রাখা আলু সীম সাতলানো মসালার মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে নাড়িয়ে হলুদ, জিরে, লংকা গুঁড়ো ছেড়ে সব কয়টা কে ভালো ভাবে নাড়িয়ে পরিমাণ মত জল ঢেঁলে ডেকে রাখুন যতখন না পর্যন্ত সেদ্ধো হয়। তার পর নামানোর ১০ মিনিট আগে মখা মাছ ছেড়ে ডেঁকে দেবেন। এইবার মাখা মাখা মখা মাছের শস্য বাঁটা চচ্চড়ি নামিয়ে নিয়ে কুঁচি কুঁচি সবুজ ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিন, বেস হয়ে গেল মখা মাছ আর সীম দিয়ে শস্য বাঁটা চচ্চড়ি।
#fish #tinyfish #fishcurry #fishrecipe #hilsafishrecipe #howtocook #howtocookfishcurry





Comments
Post a Comment